ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট স্থগিতের আশঙ্কা, বিমানকে চিঠি ৮ ব্রিটিশ এমপির

ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট স্থগিতের সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্ট অঞ্চলের আটজন সংসদ সদস্য (এমপি)।

শুক্রবার (৯ জানুয়ারি) পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন- পল ওয়াহ (রচডেল), আফজাল খান (ম্যানচেস্টার রাশোলম), অ্যান্ড্রু গুইন (গর্টন অ্যান্ড ডেন্টন), জিম ম্যাকমাহন (ওল্ডহ্যাম ওয়েস্ট, চাডারটন অ্যান্ড রয়টন), ডেবি আব্রাহামস (ওল্ডহ্যাম ইস্ট অ্যান্ড স্যাডলওয়ার্থ), সারাহ হল (ওয়ারিংটন সাউথ), নবেন্দু মিশ্র (স্টকপোর্ট) এবং জেফ স্মিথ (ম্যানচেস্টার উইথিংটন)।

চিঠিটি পাঠানো হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাফিউল আজিমের কাছে। একই সঙ্গে চিঠির একটি অনুলিপি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে এমপিরা উল্লেখ করেন, ম্যানচেস্টার-সিলেট রুট যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য যোগাযোগ মাধ্যম। অসুস্থ স্বজনের খোঁজ নেওয়া, মৃত্যুজনিত জরুরি সফর, চিকিৎসা এবং পারিবারিক নানা প্রয়োজনে বিপুলসংখ্যক মানুষ এই সরাসরি ফ্লাইটের ওপর নির্ভরশীল।

তারা আরও জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বুকিং সিস্টেমে ম্যানচেস্টার-সিলেট ফ্লাইটটি দেখা যাচ্ছে না, অথচ এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা ব্যাখ্যা দেওয়া হয়নি। এতে যাত্রীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। সংসদ সদস্যরা সতর্ক করে বলেন, বিকল্প ইনডিরেক্ট ফ্লাইটগুলো শুধু অতিরিক্ত ব্যয়বহুলই নয় বরং বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য শারীরিকভাবে অত্যন্ত কষ্টসাধ্য।

চিঠিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে তিনটি বিষয় স্পষ্ট করার আহ্বান জানানো হয়-

ম্যানচেস্টার-সিলেট রুটের বর্তমান অবস্থা নিশ্চিত করা, রুট স্থগিতের পেছনের যুক্তি ব্যাখ্যা করা এবং এই গুরুত্বপূর্ণ সেবা বজায় রাখতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানানো।

এমপিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় করে রুটটি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কমিউনিটির সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান। তাদের মতে, সামাজিক ও মানবিক বিবেচনার পাশাপাশি নর্থ ওয়েস্ট ইংল্যান্ড অঞ্চলের জন্য এই রুটের দীর্ঘমেয়াদি কৌশলগত গুরুত্বও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট স্থগিতের আশঙ্কা, বিমানকে চিঠি ৮ ব্রিটিশ এমপির

আপডেট সময় ০২:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬