বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে

ধানের শীষের প্রার্থী থাকতেও ভাড়া করতে হয়েছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গত ২৫ বছর এই আসনে কোনো ধানের শীষের প্রার্থী ছিল না। ২০১৮ সালে বিএনপি থেকে উকিল আব্দুস সাত্তার ভূঞা জয়লাভ করলেও তিনি আওয়ামী লীগে যোগ দেন।

২৫ বছরের এই দীর্ঘ সময়ে নেতাকর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দেওয়ার। কিন্তু তা না করে প্রার্থী ভাড়া করতে হয়েছে। সেই প্রার্থীর মার্কা খেজুর গাছ। এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ। মূলত হাঁস যেমন বাঘ হয় না, তেমনি খেজুর গাছ ও ধান নয়। কারণ ধান হচ্ছে মানুষের প্রাণ।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামে নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। 

বিগত ১৭ বছর শেখ হাসিনার মতো শক্তিশালী সরকারের চোখে চোখ রেখে কথা বলেছি দাবি করে তিনি আরও বলেন, তাই মানুষ আমাকে ভালোবাসে। কারণ গত ১৭ বছর যখন বড় বড় নেতারা ফোন বন্ধ করে রেখেছিলেন, যখন নেতাকর্মীদের ধান ক্ষেত আর বিলে রাত কাটাতে হয়েছে তখন মানুষ আমাকে কথা বলতে দেখেছে। তখন তারা আশ্বস্ত হয়েছিল কেউ না কেউ আছে তাদের জন্য কথা বলার। তাই আপনারাও আমাকে ছেড়ে যাবেন না। 

প্রসঙ্গত, সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মওলানা জুনায়েদ আল হাবীব। বিদ্রোহী প্রার্থী হওয়া রুমিন ফারহানাকে বিএনপি ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করেছে। 

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com