সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা আরেক ট্রাকের, নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বালুবাহী অপর একটি ট্রাক। এতে বালুবাহী ট্রাকটির চালক ও তার সহকারী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একজন হলেন—উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনোতলা গ্রামের চান মিয়া (৫৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় সড়কের পাশে পাথরবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় বালুবাহী অপর একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাকটির চালক ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com