ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

পেপার রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে নেবে এনবিআর

ভ্যাট ব্যবস্থায় করদাতাদের রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণ করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের এযাবতকালে হার্ড কপি আকারে দাখিলকৃত সব মাসিক রিটার্ন অনলাইন সিস্টেমে এন্ট্রি করার জন্য ই-ভ্যাট সিস্টেমে হার্ড কপি রিটার্ন এন্ট্রি এই নামে একটি নতুন সাব-মডিউল সংযোজন করা হয়েছে।

ওই সাব-মডিউলটির কর্মসম্পাদন প্রক্রিয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড আজ একটি পরিপত্র জারি করেছে।

সোমবার (৫ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

এনবিআর জানায়, পরিপত্রটি যথাযথভাবে অনুসরণ করে করদাতারা নিজেরাই ই-ভ্যাট সিস্টেমে তাদের পূর্বের দাখিলকৃত হার্ড কপি রিটার্ন সিস্টেমে এন্ট্রি করতে পারবেন।

বিদ্যমান ব্যবস্থায় করদাতা কর্তৃক দাখিলকৃত পেপার রিটার্ন (হার্ড কপি) জাতীয় রাজস্ব বোর্ডের ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রিকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের সেন্ট্রাল প্রোসেসিং সেন্টার (সিপিসি) ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় ভ্যাট কর্মকর্তা করদাতাদের দাখিলকৃত হার্ড কপি রিটার্নের তথ্য সিস্টেমে এন্ট্রি করেন।

ভ্যাট কর্মকর্তাদের মাধ্যমে ডেটা এন্ট্রি করা হলে এতে কোনো ভুল হলে এর দায়-দায়িত্ব নির্ধারণে জটিলতা তৈরি হয়। তাছাড়া, ভ্যাট অফিস কর্তৃক বিপুল পরিমাণ পেপার রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি দেওয়া যথেষ্ট সময়সাপেক্ষ কাজ।

বিদ্যমান পদ্ধতিতে দাখিলকৃত পেপার রিটার্ন ই-ভ্যাট সিস্টেম এ যথাসময়ে এন্ট্রি করা সম্ভব হয় না বিধায় করদাতাদের ওপর স্বয়ংক্রিয়ভাবে সুদ ও জরিমানা আরোপিত হচ্ছে। এ কারণে পরবর্তীতে অনলাইনে রিটার্ন দাখিল করতে চাইলেও জরিমানা পরিশোধ না করে অনলাইনে রিটার্ন দেওয়ার সুযোগ না থাকায় উল্লেখযোগ্য সংখ্যক করদাতা অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারছেন না।

এনবিআর জানায় হার্ড কপি রিটার্ন এন্ট্রি সাব-মডিউলটি সংযোজনের ফলে যে সব করদাতা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে হার্ড কপি রিটার্ন দাখিল করেছেন তারা এখন জরিমানা ও সুদ ব্যতিরেকে ই-ভ্যাট সিস্টেমে তাদের দাখিলকৃত হার্ড কপি রিটার্ন নিজেরাই এন্ট্রি করতে পারবেন।

করদাতারা তাদের ই-মেইল ও মোবাইল ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ই- ভ্যাট সিস্টেমের লিঙ্ক পাবেন যার মাধ্যমে সহজেই হার্ড কপি রিটার্ন এন্ট্রি সাব-মডিউলটি ব্যবহার করতে পারবেন।

আল আমিন শেখ বলেন, আগের দাখিলকরা সব হার্ডকপি রিটার্ন করদাতারা আগামী ৩১ মার্চ পর্যন্ত কোনো জরিমানা ও সুদ ব্যতিরেকে সিস্টেমে নিজেরাই এন্ট্রি করতে পারবেন। পূর্বের দাখিলকৃত পেপার রিটার্নগুলো ই-ভ্যাট সিস্টেম এ এন্ট্রি সম্পন্ন হলে সব করদাতা তাদের সব ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করতে পারবেন।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

পেপার রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে নেবে এনবিআর

আপডেট সময় ১২:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬