বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

ভেনেজুয়েলার পরিস্থিতিতে ক্যারিবীয় দ্বীপে আটকা পড়েন ডিক্যাপ্রিও

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

হলিউড সিনেমাপ্রেমীদের কাছে লিওনার্দো ডিক্যাপ্রিও এক আকর্ষণীয় নাম। ‘টাইটানিক’ খ্যাত এ অভিনেতার অগণিত ভক্ত অনুরাগী বিশ্বজুড়ে, যারা তার সিনেমা দেখার অপেক্ষায় থাকেন। সম্প্রতি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে অভিনয়ের জন্য ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। 

গতকাল রাতে ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে তার এই পুরস্কার গ্রহণ করার কথা ছিল। তবে ভ্রমণ জটিলতার কারণে সেখানে উপস্থিত থাকতে পারেননি অভিনেতা। আঞ্চলিক অস্থিরতার জেরে ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকা পড়েছেন ডিক্যাপ্রিও।

ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে কিছু এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর। ফলে সেন্ট বার্থেলেমি থেকে নির্ধারিত সময়ে বের হতে পারেননি তিনি।

ভ্যারাইটি জানিয়েছে, সংঘাত-পরবর্তী নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা সীমিত হয়ে পড়ায় ডিক্যাপ্রিওর যাত্রা স্থগিত থাকে। নতুন বছরের আগে তাকে সেন্ট বার্থেলেমিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে অবকাশযাপনে দেখা গিয়েছিল। সেই দলে ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার সঙ্গী লরেন স্যানচেজও।

পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, অপ্রত্যাশিত ভ্রমণ বাধা ও সীমিত আকাশসীমার কারণে লিওনার্দো ডিক্যাপ্রিও আজ ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারছেন না। যদিও আমরা তাকে সশরীরে উদ্‌যাপন করতে পারছি না, তবুও তার অসাধারণ কাজ এবং চলচ্চিত্রে দীর্ঘস্থায়ী অবদানকে স্বীকৃতি জানাতে পেরে আমরা গর্বিত।

উল্লেখ্য, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে ডিক্যাপ্রিও অভিনয় করেছেন এক সাবেক বিপ্লবীর চরিত্রে।

কাহিনিতে দেখা যায়, কন্যাকে উদ্ধার করতে তাকে আবারও নিজের পুরোনো জীবনে ফিরে যেতে হয়-যা তার অভিনয় জীবনের আরেকটি শক্তিশালী সংযোজন বলে মনে করছেন সমালোচকরা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com