বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে

বিদ্যুৎ নেই ৩২৫ ভোটকেন্দ্রে, জরুরি সংযোগের নির্দেশ ইসির

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। এসব কেন্দ্রে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ইসি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশে নির্ধারিত ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি।

বিদ্যুৎ সচিবকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে স্থাপিত ভোটকেন্দ্রসমূহের মধ্যে ৩২৫টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের স্বার্থে ওই কেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন।

নির্বাচন কমিশন সচিবালয় জানায়, ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভিএম ব্যবহার (যেখানে প্রযোজ্য) এবং প্রিজাইডিং কর্মকর্তাদের দাপ্তরিক কাজের সুবিধার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকা বাধ্যতামূলক। বিষয়টি বিবেচনা করেই বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আসন্ন এই নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে কমিশন। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে বর্তমানে মাঠ পর্যায়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com