ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ Logo ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের Logo আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু Logo বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে সিআইপি প্রতিনিধি দল Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় Logo মণিপুর ও অরুণাচলে বাড়তি সেনা মোতায়েন করছে ভারত Logo বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি Logo নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ Logo ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক

ক্ষমতা পেলে কী করতেন, আসিফ নজরুলের পুরোনো স্ট্যাটাস ভাইরাল

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের পুরোনো একটি স্ট্যাটাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। 

২০২০ সালের ১২ জুন ফেসবুকে করা ওই স্ট্যাটাসে আসিফ নজরুল বলেছিলেন, ক্ষমতা থাকলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা যাতে দেশের বাইরে চিকিৎসা নিতে না পারেন সেই আইন করতাম। একই সঙ্গে লুটেরা, চোর ও সন্ত্রাসীদের জীবন নরক বানিয়ে ছাড়তাম। এছাড়া ওই পোস্টে ক্ষমতা থাকলে বেশ কিছু আইন করার কথা বলেছিলেন তিনি। আসিফ নজরুলের ওই স্ট্যাটাসটি ফেসবুকে শেয়ার হচ্ছে, কমন্টের বন্যায় ভাইরাল হয়ে গেছে

বর্তমানে তিনি ক্ষমতাপ্রাপ্ত হওয়ায়, সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করায়; ওই পোস্টের সূত্র ধরে ফেসবুকের কমেন্ট বক্সে তার দেওয়া পোস্টের বাস্তবায়ন চাচ্ছেন অনেকে। তার সেই চাওয়ার বাস্তবায়ন কতটা হয়েছে সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ।

২০২০ সালের ১২ জুন ফেসবুকে আসিফ নজরুল তার পোস্টে লিখেছিলেন- 

যদি ক্ষমতা থাকতো আইন করতাম—

বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না।

ক্ষমতা, চাকরি বা ব্যবসা কোনভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না।

সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহণে চড়তে হবে।

রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না।

বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতিজরুরী ছাড়া কোন সফরসঙ্গী নিতে পারবেন না, এবিষয়ে সংসদকে জানাতে হবে।

জনগণের টাকায় কোন কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশে সব সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে।

অন্যান্য ক্ষেত্রেও আরো বহু কিছু করতাম। যেমন- যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী – তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ

ক্ষমতা পেলে কী করতেন, আসিফ নজরুলের পুরোনো স্ট্যাটাস ভাইরাল

আপডেট সময় ০২:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫