ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আবারও ফেনীতে বন্যার শঙ্কা, নদীপাড়ে বাড়ছে আতঙ্ক Logo প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার Logo কিউবানদের ভাতে মারতে চায় যুক্তরাষ্ট্র! Logo দল হিসেবে অপরাধের সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর Logo পানির নিচে রেললাইন, আটকে আছে পর্যটক এক্সপ্রেস Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের, চাকরির আশ্বাস Logo বান্দরবানে বন্ধ সকল পর্যটন কেন্দ্র, নাফাখুমে আটকা ৮৭ জন Logo বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে : প্রবাসী কল্যাণমন্ত্রী Logo তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী Logo যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী

এনইআইআর চালু : বিটিআরসি ভবনে ভাঙচুর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করায় মোবাইল ফোন ব্যবসায়ীরা এই হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিটিআরসি ভবনের বাইরে দুই দিকের রাস্তা থেকে ঢিল ছুড়ে হামলা চালানো হয়। এতে ভবনের নামাজের জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় সেখানে বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসির এক কর্মকর্তা বলেন, এনইআইআর চালুর ফলে অবৈধ ও আনঅফিশিয়াল মোবাইল ফোনের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে। 

তিনি বলেন, এটি পরিকল্পিত হামলা বলেই মনে হচ্ছে। প্রশাসনিক এলাকায় এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

প্রসঙ্গত, দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে লাগাম টানতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডাটাবেজে। ফলে এখন থেকে আর কোনো আনঅফিশিয়াল ফোন দেশের নেটওয়ার্কে সক্রিয় হবে না।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

আবারও ফেনীতে বন্যার শঙ্কা, নদীপাড়ে বাড়ছে আতঙ্ক

এনইআইআর চালু : বিটিআরসি ভবনে ভাঙচুর

আপডেট সময় ০৭:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬