ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আবারও ফেনীতে বন্যার শঙ্কা, নদীপাড়ে বাড়ছে আতঙ্ক Logo প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার Logo কিউবানদের ভাতে মারতে চায় যুক্তরাষ্ট্র! Logo দল হিসেবে অপরাধের সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর Logo পানির নিচে রেললাইন, আটকে আছে পর্যটক এক্সপ্রেস Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের, চাকরির আশ্বাস Logo বান্দরবানে বন্ধ সকল পর্যটন কেন্দ্র, নাফাখুমে আটকা ৮৭ জন Logo বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে : প্রবাসী কল্যাণমন্ত্রী Logo তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী Logo যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী

নতুন বছরের প্রথম দিন, যেমন চলছে সচিবালয়

কালের গর্ভে হারালো ২০২৫ সাল, সেখানে জায়গা করে নিয়েছে নতুন বছর ২০২৬। খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম দিন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় চলছে স্বাভাবিকভাবে। তবে সহকর্মীরা একে অপরের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করছেন।

গত কয়েক দিনের মতো বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ছিল শীতের তীব্রতা। তাই অনেক কর্মকর্তাকে দেরি করে সচিবালয়ের অফিসে আসতে দেখা গেছে। বেলা কিছুটা বাড়তেই দেখা মেলে রোদের। তাই সচিবালয় চত্বরে অনেককে রোদ পোহাতে দেখা গেছে। সহকর্মীরা অফিসে এসে একজন আরেকজনের সঙ্গে করছিলেন নতুন বছরের শুভেচ্ছা বিনিময়।

অনেক কর্মকর্তা দেরি করে অফিসে আসায় গাড়ি রাখার কোনো কোনো স্থান ফাঁকা পড়েছিল। বিশেষ করে ৪ নম্বর ভবনের চারপাশে গাড়ির সংখ্যা সকালের দিকে কিছুটা কম ছিল। তবে বেলা বাড়তে বেড়েছে গাড়ি।

শীতের কারণে সচিবালয়ে দর্শনার্থীদের সংখ্যাও কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থী অভ্যর্থনা কক্ষে বাড়ছে দর্শনার্থীদের ভিড়।

নতুন বছরকে সামনে রেখে কিছুদিন আগে থেকেই সচিবালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ক্যালেন্ডার, ডায়েরি পাঠাচ্ছেন। আগামী কয়েকদিনও এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

৬ নম্বর ভবনের সামনে একজন কর্মকর্তা জানান, ইংরেজি নতুন বছরে তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকে না। বছরের প্রথম দিন অফিস খোলা থাকলে আমরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে থাকি।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আবারও ফেনীতে বন্যার শঙ্কা, নদীপাড়ে বাড়ছে আতঙ্ক

নতুন বছরের প্রথম দিন, যেমন চলছে সচিবালয়

আপডেট সময় ০১:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬