ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারত্বে দিকনির্দেশ দেবে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ ভারত–বাংলাদেশ অংশীদারত্বের উন্নয়নে দিকনির্দেশনা দেবে।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে জয়শঙ্কর লেখেন, ঢাকা পৌঁছানোর পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তিনি আরও লেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছেন এবং ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার বিশ্বাস, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে।

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বুধবার দুপুরে ঢাকায় আসেন এস জয়শঙ্কর। সফর শেষে বিকেলেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এস জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী হিসেবে ঢাকা সফরে এলেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারত্বে দিকনির্দেশ দেবে

আপডেট সময় ০৫:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫