বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

দিনের শুরুতেই আউট শান্ত-মিরাজ-তাইজুল

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতেই দেরি হয়েছে। ৯টা ৪৫ মিনিটের খেলা শুরু হয়েছে ১১টায়। যে কারণে খেলা দেখার আগ্রহ নিয়ে বসে থাকা ক্রিকেট ভক্তরা কিছুটা হতাশ ছিলেন। এরপর খেলা শুরু হতেই তাদেরকে আরও বেশি হতাশ করলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।

দিনের শুরুতেই উইকেট বিলিয়ে দিয়েছেন শান্ত। কিছুক্ষণ পরই শান্তর দেখানো পথে হাঁটেন মিরাজও।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে যান শান্ত। আজ বুধবার একটি রানও যোগ করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আগের দিনের ৬০ রান (১০৪ বলে) নিয়েই ফিরতে হয়েছে সাজঘরে।

ব্লেসিং মুজারাবানির বলে ফাইন লেগ অঞ্চলে ভিক্টর নুয়াইসির হাতে ধরা পড়েন শান্ত। দলীয় স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতেই উইকেট দিয়ে আসেন মিরাজ। ডানহাতি ব্যাটারকে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ফাইফার পূর্ণ করেন মুজারানি। ১৫ বলে ১১ রান করেন মিরাজ।

পরের ওভারেই আউট তাইজুল ইসলাম। ৩ বলে মাত্র ১ রান করে ফেরত যান তিনি। ২১৩ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৬৩ ওভারের খেলা শেষে ৭ উইকেটে ২১৩। জাকের আলী ২৮ আর হাসান মাহমুদ ০ রানে অপরাজিত আছেন। স্বাগতিকদের লিড এখন ১৩১ রানের।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com