ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo  ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা Logo তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার Logo তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি Logo প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’: জয়সওয়াল Logo বিআরটিসি লেখা মেহেদি হাতে পিংক বাস চালালেন নারী চালক Logo ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় Logo দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন Logo তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার

খালেদা জিয়ার অবস্থার আরও অবনতি, মায়ের পাশে স্ত্রীসহ তারেক রহমান

নানা শারীরিক জটিলতা নিয়ে লম্বা সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের আইসিইউ কনসালট্যান্ট ডা. জাফর ইকবাল এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, লাইফ সাপোর্টে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় আছেন।

ডা. জাফর ইকবাল বলেন, বিএনপি চেয়ারপারসনকে নিয়মিত ডায়লাসিস দেওয়া হচ্ছে। ডায়ালাসিস বন্ধ হলেই শারীরিক অবস্থার বেশ অবনতি হচ্ছে। স্বাস্থ্যের অনেক জটিলতা থাকায় বয়সের কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়াও সম্ভব হচ্ছে না। হার সিচুয়েশন ইজ ক্রিটিক্যালি ইল (তার অবস্থা গুরুতর)। নাও রিয়েলি বেড শেপ (এখন তার অবস্থা খুবই খারাপ)।’

তিনি আরও জানান, অসুস্থ মায়ের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

 ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

খালেদা জিয়ার অবস্থার আরও অবনতি, মায়ের পাশে স্ত্রীসহ তারেক রহমান

আপডেট সময় ১২:৫৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫