ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo  ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা Logo তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার Logo তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি Logo প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’: জয়সওয়াল Logo বিআরটিসি লেখা মেহেদি হাতে পিংক বাস চালালেন নারী চালক Logo ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় Logo দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন Logo তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। 

এর আগে, হাসপাতালে এসেছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এ ছাড়া, হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার বড়বোন সেলিনা ইসলাম, ছোটভাই শামিম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।

এর আগে, ১৭ বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। এরপর শনিবারও (২৭ ডিসেম্বর) হাসপাতালে যান তিনি।  

প্রসঙ্গত, ৮৬ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

 ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান 

আপডেট সময় ১১:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫