বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ

প্রবাসী ভোটারদের কাছে পৌঁছল ৩ লাখ ৭৬ হাজার ব্যালট

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ১০ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৩ লাখ ৭৬ হাজার ৩০৯ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

গতকাল রবিবার ও নয় দিনে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারের কাছে এই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।

তিনি বলেন, দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা বাড়বে এবং আমরা আশা করি, দেশের মধ্যে সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ও আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধনের এই সংখ্যা ১০ লাখ হতে পারে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন ৬ লাখের বেশি হতে পারে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিশ্বের বিভিন্ন দেশের মোট ৩৭ হাজার ৬১২ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।

গত শনিবার সৌদি আরবে ৪৫ হাজার ৫৫০টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়।

এর আগে, গত শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫৭ হাজার ৩৬০ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। যার মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ২২ হাজার পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়।

গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি ও সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।

সব মিলিয়ে গত ১০ দিনে মোট ৩ লাখ ৭৬ হাজার ৩০৯টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে ইসি’র কর্মকর্তারা জানিয়েছেন।

এর মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ১ লাখ ২২ হাজার ৩৯৩ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com