বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

হাসনাতের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াত প্রার্থীর

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী এবং সমমনা ৮ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর কয়েক ঘণ্টা পর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে জামায়াত নেতা সাইফুল ইসলাম শহিদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দেন।

এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে ভোটে লড়বেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সাইফুল ইসলাম শহিদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।’

এ বিষয়ে সাইফুল ইসলাম শহিদ বলেন, সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। হয়ত জনগণের ভালোবাসা ও প্রত্যাশা পূর্ণাঙ্গভাবে পূরণ করতে পারবো না, তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করবো। কর্মীদের ত্যাগের জন্য মহান রবের কাছে দোয়া করি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com