ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পাবনায় স্কুলের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল Logo সঞ্জীব চৌধুরীর স্মরণে ঢাকায় ট্রিবিউট কনসার্ট Logo ওয়াশিংটনে ইরানি হামলার আশঙ্কা নিয়ে ট্রাম্প বললেন, ‘ওরা পাগলাটে ধাঁচের’ Logo বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল Dongjin SPC Flooring Logo মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার করা হবে

পার্টি না থাকলে পলিটিকস রাখবেন কোথায়: এনসিপি নেত্রী পারুল

পার্টি ছাড়া রাজনীতি টিকে থাকে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও দলটি থেকে সিরাজগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী দিলশানা পারুল। 

দল থেকে একের পর এক পদত্যাগের প্রেক্ষাপটে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এখনো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সিদ্ধান্তের ওপরই তার পূর্ণ আস্থা রয়েছে।

শনিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি তার অবস্থান স্পষ্ট করেন। পোস্টে নাহিদ ইসলামের দুটি ছবি শেয়ার করে পারুল লেখেন, নাহিদের চোখে তিনি দেখেন দৃঢ়তা, ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং কোনো কিছুর জন্য ক্ষমা না চাওয়ার আত্মবিশ্বাস।

দিলশানা পারুল লেখেন, ছাত্রজীবনে দল ছাড়ার পর গত ২০ বছরে তিনি কাউকেই নিজের নেতা হিসেবে মানেননি। নাহিদ ইসলামকে তিনি আবেগের বশে নয়, বরং জেনে বুঝে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে নিজের নেতা হিসেবে গ্রহণ করেছেন।

নাহিদের সিদ্ধান্তের ওপর আস্থা রাখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল গড়ে তোলার বিকল্প নেই। এই দলে সীমাবদ্ধতা আছে, ব্যর্থতাও আছে, কিন্তু এটাও সত্য যে মাত্র দশ মাসের মধ্যে দলটি নির্বাচনে যাওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে।

তিনি আরও বলেন, আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের সিদ্ধান্তের ওপর তার সব ধরনের আস্থা রয়েছে। পার্টি থাকলেই রাজনীতি দাঁড়ায়।

পোস্টের শেষ অংশে রূপক ব্যবহার করে দিলশানা পারুল লেখেন, পার্টি না থাকলে পলিটিকস রাখবেন কোথায়। পাত্র না থাকলে জল ধারণ করবেন কোথায়।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর

পার্টি না থাকলে পলিটিকস রাখবেন কোথায়: এনসিপি নেত্রী পারুল

আপডেট সময় ০৫:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫