বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

মুগ্ধতা ছড়াল চমকের ‘চুড়ি ছাম ছাম’ লুক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মাসখানেক আগে ইউটিউবে মুক্তি পেয়েছিল মিউজিক ভিডিও ‘চুড়ি ছাম ছাম’। গানটি প্রকাশের পর থেকেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে; আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক। সামাজিক মাধ্যমে সেই লুকগুলো প্রকাশ হতেই ফের আলোচনায় এই তারকা।

মডেলিং ও সাবলীল অভিনয়ের পাশাপাশি এবার আইটেম ড্যান্সার হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রুকাইয়া জাহান চমক। বিশেষ করে গানটি জনপ্রিয় হওয়ার পাশাপাশি আলাদা করে নজর কেড়েছে এই গানে তার সাজসজ্জা, লুক।

লাল শাড়ি, হাতে রেশমি চুড়ি আর ভারি গয়নায় তাকে দেখাচ্ছিল অনবদ্য ও মোহনীয়। সদ্যই এই মিউজিক ভিডিওর শুটিংয়ের একগুচ্ছ স্থিরচিত্র প্রকাশ করেন চমক। যেখানে তাকে কখনো নাচের মুদ্রায়, আবার কখনো পোজ দিয়ে আবার ক্যান্ডিড ভঙ্গিমায় দেখা গেছে। চমকের এই লুক কতটা সাড়া ফেলেছে, তা নেটিজেনদের মন্তব্যেই স্পষ্ট।

একজন মন্তব্য করেছেন, ‘গান, নাচ ও ড্রেস; সব দিক দিয়েই পারফেক্ট। হাজার বার দেখলেও নতুন লাগে’। আরেকজনের মন্তব্য, ‘চমক যেন এক অভাবনীয় সৌন্দর্যের প্রতীক।’ আবার অনেক ভক্ত তাকে ‘অলরাউন্ডার’ হিসেবেও আখ্যা দিয়েছেন।

ফেসবুক পোস্টে চমক ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গানটি ইউটিউবে ১০ মিলিয়ন ভিউ হওয়ার পথে। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি বাকরুদ্ধ। আমরা এভাবেই আরও সুন্দর মুহূর্ত তৈরি করতে চাই’।

শিফাত আব্দুল্লাহ আবিরের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন তানভীর। গানটিতে কণ্ঠ দিয়েছেন লুইপা। চমকের জন্য আকর্ষণীয় এই কস্টিউম ডিজাইন করেছে আদি অভি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com