শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

দিনাজপুর-৩ সদর আসন থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

বুধবার দুপুর ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়পত্র সংগ্রহ করা হয়। এ সময় বিএনপি দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এটি হয়তো শেষ নির্বাচন। তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিনাজপুর থেকে দেশের সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবেন। শুধু বিএনপি নয় দিনাজপুরের মানুষ দল মত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা থেকে ভোটগ্রহণ পর্যন্ত সঙ্গে থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া দিনাজপুর-৩ সদর আসনসহ তিনটি আসন থেকে নির্বাচন করবেন। বুধবার দুপুর ২টার দিকে তার পক্ষ থেকে সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। খালেদা জিয়া দিনাজপুর থেকে এবারই প্রথম এখান থেকে নির্বাচন করবেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com