শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার কণ্ঠে উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে : অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩

শাহ সিমেন্টের নতুন ক্যাম্পেইন ‘তোমায় শীর্ষ ছোঁয়ার আহ্বান’

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

শাহ্ সিমেন্ট বিশ্বাস করে—প্রত্যেক মানুষ যদি নিজের নিজস্ব ক্ষেত্রে সেরা হওয়ার জন্য অবিরাম চেষ্টা করে, তবেই দেশ পৌঁছাতে পারে অনন্য উচ্চতায়। সেই সম্মিলিত প্রয়াসই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় সাফল্যের শিখরে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শাহ সিমেন্টের ‘তোমায় শীর্ষ ছোঁয়ার আহ্বান’ ক্যাম্পেইনের মূল বার্তা ছিল “সবার নিজ নিজ ক্ষেত্রে সেরা হওয়ার প্রচেষ্টাই হোক বাংলাদেশকে নাম্বার ওয়ান করার অনুপ্রেরণা।”

এই উপলক্ষ্যে ‘শীর্ষ ছোঁয়ার আহ্বান’ থিমে শাহ সিমেন্ট আয়োজন করে একটি বিশেষ অনুষ্ঠান, যেখানে এক মঞ্চে একত্রিত হন দেশের বিভিন্ন ক্ষেত্রের অনুপ্রেরণাদায়ী কণ্ঠস্বরেরা। ইতিবাচক উদ্যোগ, দায়বদ্ধতা ও ভালো কাজের মাধ্যমে ব্যক্তিগত উৎকর্ষের পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার বার্তাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

শাহ সিমেন্ট মনে করে—দেশ গঠন কোনো একক মুহূর্তের সাফল্য নয়; এটি একটি ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি যাত্রা। এই যাত্রায় প্রয়োজন লক্ষ্যভেদে অবিচল থাকা, আত্মবিশ্বাস বজায় রাখা এবং প্রতিটি পদক্ষেপে মান ও নিষ্ঠার প্রতিফলন।

এই দর্শনকে ধারণ করেই ‘শীর্ষ ছোঁয়ার আহ্বান’ ক্যাম্পেইনের অংশ হিসেবে উন্মোচন করা হয়েছে শাহ সিমেন্টের নতুন OVC। ফুটবলের লক্ষ্যভেদকে রূপক হিসেবে ব্যবহার করে এতে তুলে ধরা হয়েছে—কীভাবে ব্যক্তিগত উৎকর্ষতা ও জাতীয় অগ্রগতি একই লক্ষ্যবিন্দুতে এসে মিলিত হয়।

এই ক্যাম্পেইনে শাহ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরীর উপস্থিতি এসেছে অনুপ্রেরণার প্রতীক হিসেবে। তার পথচলা ও অদম্য মানসিকতা প্রতিনিধিত্ব করে নিরবচ্ছিন্ন পরিশ্রম, শৃঙ্খলা এবং বিশ্বমানের লক্ষ্য অর্জনের দৃঢ় প্রত্যয়—যে দর্শন শাহ সিমেন্ট দীর্ঘদিন ধরে দেশ গঠনের ক্ষেত্রে ধারণ করে আসছে।

‘শীর্ষ ছোঁয়ার আহ্বান’ ক্যাম্পেইনের মাধ্যমে শাহ সিমেন্ট আবারও পুনর্ব্যক্ত করেছে তাদের অঙ্গীকার—নিজ নিজ ক্ষেত্রে সেরা হওয়ার সম্মিলিত প্রচেষ্টাই গড়ে তোলে আগামীর শক্ত ভিত। আর সেই আগামীর নাম ‘নাম্বার ওয়ান বাংলাদেশ’।

বাংলা৭১নিউজ/জেনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com