ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা Logo হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব Logo নেদারল্যান্ডসকে ৫ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি Logo সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি Logo রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ Logo বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত Logo কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার Logo পারিবারিক কলহের সময় যেসব কথা কখনোই বলা উচিত নয় Logo ১৯ যাত্রী নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ

সিইসির সঙ্গে বৈঠকে সালাউদ্দিনসহ বিএনপির প্রতিনিধিদল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বিকেল ৩টার দিকে সিইসির সঙ্গে বৈঠক বসেন বিএনপির প্রতিনিধি দল।

বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত আছেন। এছাড়া, বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত আছেন। অপর দুই সদস্য হলেন- বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

ইসি সূত্রে জানা যায়, তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ও প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনা করতে সিইসির সঙ্গে বৈঠক করতে এসেছেন তারা। 

দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। তবে, তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও প্রার্থী হতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন করতে হবে।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সিইসির সঙ্গে বৈঠকে সালাউদ্দিনসহ বিএনপির প্রতিনিধিদল

আপডেট সময় ০৩:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫