বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার অনুমতি পেল বিএনপি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের লন্ডনে ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দিতে বিশাল সমাবেশের আয়োজন করবে বিএনপি। এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেয়েছে দলটি।

এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বরাবর অনুমতিপত্র প্রদান করে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।

রোববার (২১ ডিসেম্বর) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন চিঠিটি পৌঁছে দেন।

চিঠিটি গ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে থাকা) সাত্তার পাটোয়ারী।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com