বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নোরার পাশাপাশি গুরুতর আহত ইমরান হাশমীও!

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

সদ্য ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা ইমরান হাশমী এবং নোরা ফাতেহি। যদিও দুজনের পরিস্থিতি আলাদা, ‘আওয়ারাপন-২’ ছবির শুটিং চলাকালীন মারাত্মকভাবে আহত হন অভিনেতা ইমরান হাশমী।

জানা গেছে, ছবির এক হাই-অকটেন অ্যাকশন দৃশ্যে পেটের টিস্যু ছিঁড়ে যায় এবং তাকে জরুরি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এমন পরিস্থিতিতে, যেখানে অধিকাংশ অভিনেতা বিশ্রামের দিকে এগিয়ে যান, ইমরান সিদ্ধান্ত নেন দ্রুত শুটিংয়ে ফিরবেন। খবর আনন্দবাজারের।

অপারেশনের পর ইমরান, ছবির প্রতি দায়বদ্ধতা এবং দর্শকদের জন্য শুটিং সেটে ফিরতে বাধ্য হন। রাজস্থানে শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি, তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার অ্যাকশন দৃশ্যে সীমাবদ্ধতা আনা হয়েছে। অভিনেতার এই সাহসী মানসিকতা এবং নিষ্ঠা ইউনিটের অন্যান্য সদস্যদেরও অনুপ্রাণিত করেছে। ইমরানের দ্রুত সুস্থতা এবং প্রত্যাবর্তনের জন্য সামাজিক মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন তার ভক্তরা ও সহকর্মীরা।

অপরদিকে, জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি, শনিবার বিকেলে মুম্বাইয়ে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি ডিজে ডেভিড গেটারের কনসার্টে যাওয়ার পথে এক মদ্যপ চালকের গাড়ির আঘাতে আহত হন। গাড়ির জানালা ক্ষতিগ্রস্ত হওয়ার পর নোরার মাথায় প্রচণ্ড আঘাত লাগে, যদিও বড় কোনো বিপদ হয়নি।

দুর্ঘটনার পর নোরা সামাজিক মাধ্যমে নিজেকে শারীরিকভাবে সুস্থ থাকার কথা জানান। তিনি লিখেন, এটি আরও ভয়াবহ হতে পারত,তবে আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। এমন পরিস্থিতিতেও, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, নোরা সানবার্ন ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে ডিজে ডেভিড গেটারের সাথে মঞ্চ মাতান।

নোরা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ২০২৫ সালেও যদি এমন ঘটনা ঘটে, তবে এটা অবিশ্বাস্য। দয়া করে কেউ মদ্যপান করে গাড়ি চালাবেন না।

মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালককে চিহ্নিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com