শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

শুরু হলো মোদির বায়োপিকের শুটিং

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

বলিউডের পর এবার দক্ষিণে তৈরি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। খবরটি মাস তিনেক আগের। এবার শুরু হলো ছবিটির শুটিং। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মোদির জীবনীভিত্তিক ছবিটির নাম ‘মা বন্দে’। ছবির পরিচালক ক্রান্তি কুমার চন্দ্র। এতে মোদির চরিত্রে অভিনয় করছেন মালায়লাম অভিনেতা উন্নি মুকুন্দন। পূজা দিয়ে শুরু হয়েছে মোদির বায়োপিকের শুটিং। শুটিং শুরুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে ছবির টিম।

মোদির চরিত্রে সুযোগ পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত অভিনেতা। এর আগে বলেছিলেন, “আহমেদাবাদে আমার বেড়ে ওঠা। প্রথমে তাকে চিনতাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। পরে ২০২৩ সালে আমার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়। আমি তার বায়োপিকে অভিনয় করার সুযোগ পেয়ে খুবই আনন্দিত। তার রাজনৈতিক জীবন আমি পর্দায় তুলে ধরব। এ এক পরম সৌভাগ্য আমার জন্য। তিনি গুজরাটি ভাষায় একটি কথা বলেন ‘ঝুকবানু নেহি’। যার অর্থ হলো কখনও মাথা নিচু করো না। সর্বদা শক্তিশালী থাক।”

ছবিতে তুলে ধরা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জার্নি। একইসঙ্গে ফুটিয়ে তোলা হবে তার জীবনে তার মায়ের অবদানের কথাও। ২০২২ সালে মাতৃহারা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বলিউডেও নির্মাণ করা হয়েছে মোদির বায়োপিক। এতে মোদির চরিত্রে অভিনয় করেন বিবেক ওবেরয়। ‘পিএম নরেন্দ্র মোদি’নামের সে ছবি মুক্তি পায় ২০১৯ সালে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com