বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

২০২২ সালে ঘর ভেঙেছে, জানালেন অভিনেত্রী বিন্দু

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বিয়ের এক দশক পর ঘর ভাঙার খবর দিলেন অভিনেতা আফসান আরা বিন্দু। জানালেন ২০১৪ সালে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বছর তিনেক আগে সংসার ভেঙে গেছে তার। সম্প্রতি এক পডকাস্টে ঘর ভাঙার তথ্য দিয়েছেন বিন্দু।

বিন্দুকে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে বলেন বলেন, ‘হ্যাঁ। আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।’ কবে হয়েছে? পাল্টা প্রশ্ন শুনে দীর্ঘশ্বাস ফেলেন বিন্দু। তারপর বলেন, ‘২০২২ সালে।’

বিন্দু বলেন, ‘‘হ্যাঁ, আমি আনুষ্ঠানিকভাবে কিছু জানাইনি। এ কারণে অনেকে দ্বিধাগ্রস্ত। অনেকে হয়তো জিজ্ঞাসা করেন না, যদি অস্বস্তি বোধ করি! বড় সংখ্যক মানুষ মনে করেন, ‘আমি বিবাহিত’। কিন্তু আমি বিবাহিত নই। আমার সংসারের যে জার্নি সেটা অনেক ছোট ছিল। মাঝখানে অনেক বড় একটি সেপারেশন গিয়েছে।’’

এরপর বিন্দুকে থামিয়ে সঞ্চালক জানতে চান, কবে থেকে আলাদা থাকছিলেন? জবাবে বিন্দু বলেন, ‘২০১৭ সাল থেকে।’ আপনারা আলাদা হলেন কেন? জবাবে বিন্দু বলেন, ‘আলাদা হওয়ার জন্য অনেক সময় অনেক বড় বড় ঘটনা থাকে, কারণ থাকে। আবার অনেক সময় অনেক কারণও দরকার হয় না।’

বিন্দুকে সবশেষ দেখা গেছে মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘উনিশ২০’-এ। এতে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com