ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ময়নাতদন্ত শেষ হয়। এর আগে সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে হাদির মরদেহ অ্যাম্বুলেন্স করে কঠোর নিরাপত্তায় সোহরাওয়ার্দীতে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ওসমান হাদির ময়নাতদন্ত ১১টা ৪০ মিনিটের দিকে শেষ হয়েছে। এখন এখান থেকে মরদেহ বের করার প্রস্তুতি চলছে।

জানা গেছে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহটি আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ফিরিয়ে নেওয়া হবে। সেখানে মরদেহের গোসল শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন

আপডেট সময় ১২:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫