রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলা ও ভাংচুরের পর ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পত্রিকাটির প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় ভাংচুরের পাশাপাশি ডেইলি স্টার কার্যালয়ের নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। বর্তমানে পত্রিকার ভবনের ছাদে বেশ কয়েকজন কর্মী আটকা পড়েছেন। আগুনের তীব্রতায় তারা নামতে পারছেন না বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্তিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন। পরে তারা ডেইলি স্টার ভবনে হামলা চালায়।
বাংলা৭১নিউজ/জেএস