ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশীয় প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি তৈরি করছে ইরান Logo খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ Logo নেতানিয়াহু ‘এক মিনিটও’ ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট Logo শীতের আগেই ধুলায় ধূসর ঢাকা, ভোগান্তিতে নগরবাসী Logo আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন Logo শেখ হাসিনাসহ ৪১ জনের অব্যাহতির আবেদন: আজ গুরুত্বপূর্ণ আইনি শুনানি Logo অস্থিরতা কাটছে না: ১২১ তৈরি পোশাক কারখানায় উৎপাদন স্থগিত, বিজিএমইএ’র উদ্বেগ Logo বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ; আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তীব্র শঙ্কা Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার

প্রথম আলোর পর ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলা ও ভাংচুরের পর ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পত্রিকাটির প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় ভাংচুরের পাশাপাশি ডেইলি স্টার কার্যালয়ের নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। বর্তমানে পত্রিকার ভবনের ছাদে বেশ কয়েকজন কর্মী আটকা পড়েছেন। আগুনের তীব্রতায় তারা নামতে পারছেন না বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে উপস্তিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন। পরে তারা ডেইলি স্টার ভবনে হামলা চালায়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশীয় প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি তৈরি করছে ইরান

প্রথম আলোর পর ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

আপডেট সময় ০১:২৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫