বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

শুক্রবার সারাদেশে কফিন মিছিলের ডাক ‘জুলাই ঐক্যের’

বাংলা৭১নিউজ, ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই ঐক্যের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে রাজপথে বড় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশের প্রতিটি মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সারাদেশে ‘কফিন মিছিল’ পালন করবে সংগঠনটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী এক বিবৃতির মাধ্যমে এই শোকাবহ কর্মসূচির কথা জানান।

বিবৃতিতে ইসরাফিল ফরাজী অত্যন্ত কঠোর ভাষায় বলেন, “শহীদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তার প্রতি ফোঁটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ।” তিনি দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানোর পাশাপাশি এই বিপ্লবী যোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

জুলাই ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের এক অগ্রসেনানী। তার এই ত্যাগের প্রতি সম্মান জানিয়েই শুক্রবার সারাদেশে সব মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। জুমার নামাজ শেষে এই ‘কফিন মিছিল’ সফল করতে সাধারণ জনগণকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বিজয়নগরে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দেশে ও বিদেশে কয়েক দফা চিকিৎসা শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই লড়াকু তরুণ। তার মৃত্যুতে পুরো রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এখন ক্ষোভ ও শোকের আবহ বিরাজ করছে।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com