ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

আদাবরে চাঁদাবাজি: সেনা অভিযানে ‘কিলার শরীফ’ গ্রেফতার

রাজধানীর আদাবরে চাঁদাবাজির সময় সেনাবাহিনীর অভিযানে শরীফ ওরফে কিলার শরীফ (৪২) নামে এক চিহ্নিত চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। শরীফ এর আগেও হত্যা ও চাঁদাবাজির মামলার ১৩ বছর জেল খেটেছেন।

আদাবর থানা পুলিশ জানিয়েছে, জেল থেকে বের হয়ে ফের চাঁদাবাজি শুরু করেন কিলার শরীফ। বিভিন্ন সময় দলবল নিয়ে রাস্তার ভ্যান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া শরীফকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার (২০ এপ্রিল) রাতে সেনাবাহিনীর শের-ই-বাংলা আর্মি ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে শরীফ ওরফে কিলার শরীফকে গ্রেফতার করে।

সূত্র জানায়, রাতে আদাবর রিং রোড এলাকায় এক সেলুন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিতে যান কিলার শরীফ। এসময় নিজেকে কথিত গডফাদার নবী ভাইয়ের লোক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করেন সেলুন মালিকের কাছে। পরে সেলুন মালিক সেনাবাহিনীকে ফোন করে ঘটনা জানান।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁদার টাকাসহ অভিযুক্ত শরীফকে হাতেনাতে গ্রেফতার করে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

আদাবরে চাঁদাবাজি: সেনা অভিযানে ‘কিলার শরীফ’ গ্রেফতার

আপডেট সময় ০৩:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫