শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ওসমান হাদির জন্য সবাই দোয়া করবেন। অন্য ধর্মের যারা আছেন তারাও নিজ নিজ ধর্মীয় উপসানালয়ে হাদির জন্য প্রার্থনা করবেন। খাস দিলে সবাই দোয়া করলে ওসমান হাদি অবশ্যই ফিরে আসবেন।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নানা ইস্যুতে প্রশ্ন করলেও এড়িয়ে গিয়ে তিনি শুধু হাদির জন্য দোয়া করতে বলেছেন।

এর আগে, বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন বিজ্ঞপ্তিতে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com