বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

আবারও আলোচনায় শিল্পা শেঠি

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না তার। এবার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে বড় ধরনের আইনি ঝামেলার মুখে পড়েছেন এই গ্ল্যামার কন্যা। বেঙ্গালুরুতে শিল্পার মালিকানাধীন রেস্টুরেন্ট ‘বাস্তিয়ান’-এর বিরুদ্ধে সম্প্রতি এফআইআর দায়ের করেছে কর্ণাটক পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত ১১ ডিসেম্বর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও রেস্তোরাঁটি খোলা রাখা হয়েছিল। গভীর রাত পর্যন্ত সেখানে উচ্চ শব্দে গান-বাজনা এবং নাচ-গান চলার অভিযোগ উঠেছে। আইন অমান্য করে এমন উদযাপনের খবর পাওয়ামাত্রই কঠোর অবস্থানে যায় পুলিশ।

এই ঘটনায় বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের ম্যানেজারকে তলব করা হয়েছে। তবে কেবল সময় অতিক্রম নয়, ‘বাস্তিয়ান’ নিয়ে বিতর্কের শুরু গত সপ্তাহ থেকে। বিগ বসের প্রাক্তন বিজয়ী সত্য ওই রেস্টুরেন্টে ডিনার করতে গেলে বিল পরিশোধ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তুঘলকি কাণ্ড ঘটে।

বচসার সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। সেই রেশ কাটতে না কাটতেই এবার পুলিশের মামলায় নতুন করে আলোচনায় এলেন শিল্পা।

ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়ে বারবার এমন হোঁচট খাওয়ায় বেশ বিব্রত এই অভিনেত্রী। যদিও এই আইনি জটিলতা নিয়ে এখন পর্যন্ত শিল্পা শেঠির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com