বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বনানীতে আন্দোলনের ছবি তুললেই লাঠিপেটা করছেন রিকশাচালকরা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

রাজধানীর বনানী ১১ নম্বর রোড এলাকায় লাঠি দিয়ে বেশ কয়েকজনকে মারধর করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে তাদের এই আন্দোলন বেশ কয়েকদিন ধরেই চলছে। আজকে এই আন্দোলনের ছবি বা ভিডিও যারাই তুলতে যান তাদেরই তারা ধাওয়া করে মারধর করেন।

সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে বনানী ১১ নম্বর রোডে এসব ঘটনা ঘটে।

বনানী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে গুলশান সোসাইটি ঘোষণা করে সেখানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না। কিন্তু সোসাইটির এই সিদ্ধান্ত মেনে নেননি রিকশাচালকরা।

তারা গত কয়েকদিন ধরেই গুলশানের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন। কিন্তু আজ সোসাইটির বাসিন্দারা গুলশানের শেষ মাথায় এবং বনানী এলাকার শুরুর রাস্তায় ব্যাটারিচালিত রিকশা আটক করছিলেন।

এতে চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা বনানী ১১ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। এ সময় তাদের আন্দোলনের ভিডিও এবং ছবি যারাই তুলতে যান তাদেরই লাঠিপেটা করেন রিকশাচালকরা।

স্থানীয়রা জানান, এখন পর্যন্ত ব্যাটারিচালিত রিকশাচালকরা দুই থেকে তিনজন মোটরসাইকেল চালকদের লাঠি দিয়ে মারধর করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছেন পুলিশ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, ব্যাটারিচালিত রিকশাচালকরা বর্তমানে বনানী ১১ নম্বর রোডে অবস্থান করছেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে। তবে আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

রিকশাচালকরা কাউকে মারধর করেছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, যারাই তাদের আন্দোলনের ছবি ও ভিডিও নেওয়ার চেষ্টা করছেন তাদের ধাওয়া দিয়ে রিকশাচালকরা লাঠিপেটা করছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com