বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

‘শীত পালাবে তোমায় দেখে’ মিমের রূপে মুগ্ধ ভক্তরা

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজের অভিনয় দক্ষতা দিয়ে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। এবার তার অভিনয় নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একগুচ্ছ ছবি দিয়ে তিনি নেটিজেনদের নজর কেড়েছেন।

সম্প্রতি অবকাশ যাপনের জন্য মিম উড়াল দিয়েছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে। সেখান থেকেই ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করেছেন উষ্ণতা ছড়ানো বেশ কিছু ছবি। সাগর পাড়ে বোল্ড লুকে মিম যেন অন্যরকম আবেদন সৃষ্টি করেছেন।

শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা। তার মোহময়ী চোখের চাহনি যেন মুহূর্তেই ঘুম কেড়ে নিয়েছে নেটিজেনদের। মালদ্বীপের সৈকতে রোদ চশমা পরেও দারুণ কয়েকটি ফটোশুট করেছেন তিনি।

মিমের এই ছবিগুলো প্রকাশের পরই কমেন্ট বক্স উপচে পড়েছে ভক্ত-অনুরাগীদের ভালোবাসায়। তার রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।

একজন অনুরাগী মজা করে লিখেছেন, ‘আপু, এত সুন্দর সুন্দর পিক আপলোড দিও না, শীতও তোমাকে দেখে পালিয়ে যাবে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অনেক সুন্দর লাগছে দেখতে।’ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মিমের মালদ্বীপের ছবিগুলো রীতিমতো ভাইরাল।

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।

এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com