ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পাটকলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে মহাসড়কের কাঁচপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এতে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করলে মহাসড়ক থেকে সরে যান তারা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। 

শ্রমিকরা বলছেন, আজকের মধ্যে সকল বকেয়া পরিশোধ না করা হলে ফের তাঁরা রাস্তায় নামবেন।

কারখানার উপ-মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান, বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছে। 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আশ্বস্ত করলে তারা মেনে নেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় ০৪:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫