ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৩, বহু আহত

ইরান থেকে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে তিনজন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার সকালে পরপর তিন দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম ঘটনাস্থলের বর্ণনা দিয়ে জানায়, যে এলাকায় হামলা হয়েছে সেখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি কালো ধোঁয়া উড়ছে। সামনের দিকে এগোতেই দেখতে পাই একাধিক ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। একটি ভবনের বাইরে একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছি। ভবনের ভেতর ঢোকার পর আমরা একজন নারী ও এক পুরুষকে অচেতন অবস্থায় পাই।

ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় আহতদের জন্য জরুরি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া হামলার পর যারা ভবন থেকে বেরিয়ে এসেছে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে আজ সকালে পাঁচটি ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

সূত্র : বিবিসি ও টাইমস অব ইসরায়েল।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৩, বহু আহত

আপডেট সময় ১১:৪৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫