বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজিপুর প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে যেটা (সাবেক সিইসি নূরুল হুদার) হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন কোনো কিছু থাকলে আমাদের জানাবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবেন। আইনশৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে।

জাহাঙ্গীর আলম আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই ওনার ওপর হামলা করা হয়েছে। এটার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে দেখব, কারা জড়িত।

এর সঙ্গে যদি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধেও আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কৃষি জমি দখলের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কৃষি জমি সুরক্ষা একটি আইন করতে যাচ্ছি। এটি ‘কৃষি সুরক্ষা’ আইন যাতে কৃষি জমি দখল না হয়। আমাদের দেশ থেকে অনেক দেশি ফল হারিয়ে যাচ্ছে।

তাই সবাইকে সচেতন করবেন, যাতে দেশি ফলে গাছ সবাই বেশি করে লাগায়। গাজীপুরের ডাকাতির ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জননিরাপত্তা কথা বিবেচনা করে সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এক্টিভিটি বাড়ানো হবে।

এ সময়ে উপদেষ্টার সঙ্গে ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফীন, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার আহমেদ, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. এনামুল হক, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ও মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুস সেলিম ও কালিয়াকৈর কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com