ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে : গণপূর্তমন্ত্রী Logo ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্ Logo ৫ হাজারের বেশি নিখোঁজ রেখেই নেপালে উদ্ধার অভিযান শেষ Logo ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী Logo এআইয়ের সুফলের আড়ালে মানবজাতির জন্য কতটা ঝুঁকি Logo চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, ইমরান খানের হাতেই চাবিকাঠি: ইউসুফজাই Logo ৭ ঘণ্টার জন্য সুপ্রিম কোর্টে প্রবেশে জরুরি নির্দেশনা Logo পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক রিমান্ড শেষে কারাগারে Logo ক্যান্সার চিকিৎসাসেবায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন Logo দিল্লিতে পাঁচতলা ভবনধস, বহু আটকে পড়ার আশঙ্কা

প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরা হলো না সুমাইয়ার

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌরসভার বিলাসদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার বাসিন্দা প্রবাসী খোকন আহমেদের মেয়ে এবং শহরের ব্রাহ্মন্দী বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া দুপুরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। এ সময় রেললাইন ধরে হাঁটতে থাকলে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, ঘটনাস্থল থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/একে

Tag :

প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে : গণপূর্তমন্ত্রী

প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরা হলো না সুমাইয়ার

আপডেট সময় ০৪:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫