ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এশিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন গোলরক্ষক বেইরানভান্দ Logo আইসিজের রায় রোহিঙ্গার বিজয়: গাম্বিয়ার বিচারমন্ত্রী Logo লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী Logo লন্ডনে মিয়ানমারের ডিফেন্স অ‍্যাটাশে বহিষ্কার Logo বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Logo বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন Logo সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন Logo নিখোঁজ সেই বিচারক কুয়াকাটায় উদ্ধার Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে

শেখ হাসিনাকে ধরে আনতে তো পারবো না, আন্তর্জাতিক নিয়মে ফিরিয়ে আনবো

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ অবস্থায় তাকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা চাই তিনি (শেখ হাসিনা) বিচারের মুখোমুখি হোন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করবো- যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায়, সেটাই করবো। তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই।

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে কি না এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, আবারও বলছি। প্রথমত, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না- সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে, ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক।

দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে। তারা আওয়ামী লীগকে, আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না?- জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কি না। যতক্ষণ পর্যন্ত তারা ভোটার- তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে।

কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়- প্রশ্নে তিনি বলেন, আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। আগে একটা বিষয় পরিষ্কার করি- আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তাদের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করা হয়েছে।

কার্যক্রম সাময়িক নিষিদ্ধের মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত?- এমন প্রশ্নে ড. ইউনূস বলেন, সাময়িকভাবে। নির্বাচনে তারা থাকবে কি না, সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিবিসির সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আপনি দায়িত্ব নিয়েছেন। তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তো আপনি তাকে ফেরত আনতে চান, তাই না? তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান?

জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বিচার এরই মধ্যে শুরু হয়ে গেছে, এটা চলমান একটা প্রক্রিয়া। পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হোন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করবো- যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায়, সেটাই করবো। এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই।

শেখ হাসিনার বিরুদ্ধে নানান অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন তাবে ভারতে থাকতে দেওয়ায় আপনি কি নরেন্দ্র মোদির ওপর বিরক্ত নন- এমন প্রশ্নে তিনি বলেন, তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর, তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশে ভাষণ দেন, মিডিয়ার মাধ্যমে প্রচার করেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন গোলরক্ষক বেইরানভান্দ

শেখ হাসিনাকে ধরে আনতে তো পারবো না, আন্তর্জাতিক নিয়মে ফিরিয়ে আনবো

আপডেট সময় ১০:৫২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫