ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুদকের মামলায় আসামি বেবিচকের দুই প্রকৌশলী, অথচ অনাপত্তিপত্রে নেই মামলার তথ্য Logo স্কুল নেই, চিকিৎসা নেই, নেটওয়ার্ক নেই, চলছে রাঙামাটির ৫ হাজার মানুষের জীবন Logo নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo ‘দামু’ পরিচালক রাজা সেন আর নেই Logo রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্নটা অবান্তর Logo ‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’ Logo শাপলা চত্বর হত্যা মামলার পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর Logo জাহাজ থেকে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্ট গার্ড Logo শুধু শরীর নয়, মনও ভালো রাখতে পারে ফলের রস Logo পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ

ইসরায়েল-ইরান যুদ্ধ নিয়ে আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত নিয়ে বৈঠক করেছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। তুরস্কের সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গত ২০ জুন সন্ধ্যায় ইস্তাম্বুলে বৈঠক করেছেন। বৈঠকের আলোচ্য বিষয় ছিল ইসরায়েল-ইরান যুদ্ধ।

এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর শীর্ষ সম্মেলনের আগের রাতে যেখানে ইসরায়েল-ইরান সংঘাত নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সংঘাত সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করবেন।

এদিকে ইরান নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এই খবর নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর চেষ্টা করছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গোলান মালভূমিতে ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এখন ঘোষণা করেছে যে, বেইত শে’আন উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বাজানোর পর তারা আরেকটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। তবে এ থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

অপরদিকে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে যে, মধ্য ইরানের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং উৎক্ষেপণের বিভিন্ন অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে নয়দিন ধরে সংঘাত চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

দুদকের মামলায় আসামি বেবিচকের দুই প্রকৌশলী, অথচ অনাপত্তিপত্রে নেই মামলার তথ্য

ইসরায়েল-ইরান যুদ্ধ নিয়ে আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

আপডেট সময় ০২:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫