ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাহাজ থেকে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্ট গার্ড Logo শুধু শরীর নয়, মনও ভালো রাখতে পারে ফলের রস Logo পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ Logo নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা Logo কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া Logo নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার Logo জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে Logo গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা

ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েলি বিমান হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে ইউরোপীয় কূটনীতিকদের জোর আহ্বানের প্রতিক্রিয়ায় এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

হামলা কমিয়ে আনা ও আলোচনার পথ খুলে দেওয়ার বিষয়ে ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলকে চাপ দেবেন কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েল এখন জিতছে এবং তারা খুব ভালো করছে। তাই জয়ী পক্ষকে এমন অবস্থায় কিছু বলা কঠিন। 

এর অর্থ ইরানে ইসরায়েলের চলমান হামলা বন্ধের জন্য কোনও হস্তক্ষেপ করবেন না বলে ইঙ্গিত দিলেন ট্রাম্প।

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। পাল্টাপাল্টি এ হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছে।

 সূত্র: টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা, বিবিসি, ওয়াশিংটন পোস্ট

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

জাহাজ থেকে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্ট গার্ড

ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

আপডেট সময় ১০:৪১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫