বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারের ওপর কঠোর নজরদারি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ফেসবুক ব্যবহারের ওপর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ। শিক্ষক-কর্মচারীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা’ অনুসরণের নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ও সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির প্রধান তাপস কুমার অধিকারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- সরকারি প্রতিষ্ঠান ও প্রজাতন্ত্রের কর্মচারীদের করণীয়-বর্জনীয় নির্ধারণ করে ও এ ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিতের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণ করতে পরিপত্র জারি করা হয়েছে।

নির্দেশনায় জানানো হয়- সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রযোজ্যক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মনিটরিং টিম গঠন করা হয়েছে। ১ নম্বর সূত্রে উল্লেখিত আদেশে বিভাগীয় পর্যায়ে ৭ সদস্য, জেলা পর্যায়ে ৬ সদস্য এবং উপজেলাথানা পর্যায়ে ৬ সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়।

এতে আরও বলা হয়- ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির দুটি সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সভার কার্যবিবরণী মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে। মাঠ পর্যায়ের মনিটরিং টিম সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত তাদের বিভিন্ন কার্যক্রমসমূহ নিবিড় পর্যবেক্ষণ ও মনিটরিং করবে।

তারা প্রতি মাসে সভা আয়োজন, প্রযোজ্যক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রতিমাসে উল্লেখযোগ্য বিষয়সমূহ চিহ্নিত করে বিভাগের সমন্বিত তথ্য সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির কাছে পাঠাবে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com