ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে Logo হরমুজে মাইনে ধাক্কা খাওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ Logo কৃষি ও সমাজকল্যাণকে এক ছাতার নিচে আনছে ‘স্বর্ণভূমি’ Logo ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা Logo ‘এত বছর ধরে যা গড়ে তুলেছি, কারও কথায় তা নষ্ট হবে না’ Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে বৈঠকে ইসি Logo ঢাকায় বসছে তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী Logo নিষেধাজ্ঞা, বোমা হামলার হুমকি উপেক্ষা করে মঞ্চে দিলজিৎ Logo ২৭ নভেম্বর ঢাকা মাতাবেন পপতারকা ওটিলিয়া Logo বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার: প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারের ওপর কঠোর নজরদারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ফেসবুক ব্যবহারের ওপর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ। শিক্ষক-কর্মচারীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা’ অনুসরণের নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ও সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির প্রধান তাপস কুমার অধিকারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- সরকারি প্রতিষ্ঠান ও প্রজাতন্ত্রের কর্মচারীদের করণীয়-বর্জনীয় নির্ধারণ করে ও এ ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিতের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণ করতে পরিপত্র জারি করা হয়েছে।

নির্দেশনায় জানানো হয়- সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রযোজ্যক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মনিটরিং টিম গঠন করা হয়েছে। ১ নম্বর সূত্রে উল্লেখিত আদেশে বিভাগীয় পর্যায়ে ৭ সদস্য, জেলা পর্যায়ে ৬ সদস্য এবং উপজেলাথানা পর্যায়ে ৬ সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়।

এতে আরও বলা হয়- ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির দুটি সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সভার কার্যবিবরণী মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে। মাঠ পর্যায়ের মনিটরিং টিম সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত তাদের বিভিন্ন কার্যক্রমসমূহ নিবিড় পর্যবেক্ষণ ও মনিটরিং করবে।

তারা প্রতি মাসে সভা আয়োজন, প্রযোজ্যক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রতিমাসে উল্লেখযোগ্য বিষয়সমূহ চিহ্নিত করে বিভাগের সমন্বিত তথ্য সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির কাছে পাঠাবে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

প্রাথমিক শিক্ষকদের ফেসবুক ব্যবহারের ওপর কঠোর নজরদারি

আপডেট সময় ০১:১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫