বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ

রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার শিশু ছেলে রিয়াদ। অপরজন রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)।

স্থানীয়দের বরাতে ওসি জানান, চট্টগ্রামগামী পূরবী বাস ও কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি রাস্তার পাশে উল্টে যায়। আর কাভার্ডভ্যানটি রাস্তার অপর পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় বাসের তিন যাত্রী নিহত হন। বাসটির অপর যাত্রীরা কমবেশি আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মাসখানেক আগেও একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় নারী-পুরুষসহ অর্ধশত ব্যক্তি আহত হয়েছিলেন। এর রেশ না কাটতেই সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com