ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ Logo সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী Logo এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ Logo চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে সাড়ে ২৪ কোটি টাকা দিল গ্রামীণফোন Logo রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জের রিট খারিজ Logo এখনো পলাতক ৬৯০ বন্দি, পরিচয় শনাক্ত হয়নি ১৬৬ জনের Logo ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর বিষয়ে সরকার বদ্ধপরিকর: বিমানমন্ত্রী

ইরানের হামলায় জ্বলছে তেল আবিব ও জেরুজালেম

ইসরাইলি আর্মি রেডিও একটি সূত্রের বরাতে জানিয়েছিল, তেহরান রাতেই আবার হামলা চালাবে। তবে ইসরাইলি বাহিনী জনগনকে বাসায় ফেরার আশ্বাস দিয়েছিল। রোববার রাতে প্রথম হামলার কয়েক ঘণ্টা পর আবারও ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে ইরান। তাতে জ্বলছে দেশটির গুরুত্বপূর্ণ দুই শহর—তেল আবিব ও জেরুজালেম।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন করে আরেক দফা আক্রমণ শুরু করেছে ইরান। তেল আবিব ও জেরুজালেমের বেশ কয়েকটি জায়গায় আগুন দেখা গেছে। কয়েকটি জায়গায় একের পর এক বিস্ফোরনও হয়েছে। তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলি রিপোর্টার হ্যাগি মাতার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছে, তেল আবিবে ভয়াবহ গোলাবর্ষণ হচ্ছে। বেশকিছু বড় ধরণের বিস্ফোরণও ঘটেছে।

এদিন রাতেই ঘোষণা দিয়ে ইরান বড় ধরণের আক্রমণ চালায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর। ইসরাইলের জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে, হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন এবং গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে ১৪ জন আহত হয়েছেন।

তবে ম্যাডিসিস দাবি করছে, ইসরাইলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে ১ জন মারা গেছে। একই দাবি করেছে বিট্রিশ গণমাধ্যম বিবিসি। এবারের হামলার পরিমাণ বেশি ভয়াবহ বলে দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। তবে এখনও বিস্তারিত কোনো তথ্য আসেনি। তেল আবিব ও জেরুজালেমে সাইরেন বাজছে। ভয়ার্ত মানুষ ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে।

বাংলা৭১নিউজ/সূত্র: বিবিসি, আলজাজিরা

Tag :

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪

ইরানের হামলায় জ্বলছে তেল আবিব ও জেরুজালেম

আপডেট সময় ০৮:২৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫