ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ Logo প্রথম বিবাহবার্ষিকীতে বাবার বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ, পথে বেপরোয়া গতির ট্রাকচাপায় মৃত্যু Logo জাতীয় গ্রিডে ২৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা Logo কিশোরগঞ্জে দিনব্যাপী যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo পাকিস্তানে নিরপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত Logo শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ Logo কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান Logo হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

সেনাবাহিনীর অভিযানে ভাড়ার অতিরিক্ত অর্থ ফেরত পেলেন ১৪৮ যাত্রী

জয়পুরহাটে ঈদের ছুটি শেষে গন্তব্যে ফেরা ১৪৮ যাত্রীর কাছে থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার অর্থ ফেরত দিয়েছে দুটি পরিবহন। গতকাল কালাই-ক্ষেতলাল উপজেলায় পৃথক চেকপোস্টে অভিযান চালিয়ে এসব অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করে সেনাবাহিনী।

জয়পুরহাটের অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঢাকাগামী বিভিন্ন পরিবহন কোম্পানি ঈদফেরত যাত্রীদের থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে— এমন অভিযোগের ভিত্তিতে গত কয়েকদিন ধরে বাসগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল গভীর রাত পর্যন্ত অভিযান চালানো হয়।

এ সময় যাত্রীদের অভিযোগের বিষয়ে সত্যতা মেলে। আহাদ পরিবহন ও চমক পরিবহনের ১৪৮ যাত্রীর অভিযোগের ভিত্তিতে এ দুটি পরিবহন থেকে তাদের ভাড়ার অতিরিক্ত ৯ হাজার ৯৪০ টাকা তাদের ফেরত দেওয়া হয়েছে। 

সেনাবাহিনীর এই ক্যাপ্টেন বলেন, ঈদের আগে থেকে অভিযান চলছে। ঈদ পরবর্তী সময়ে গত চারদিনে পাঁচ শতাধিক যাত্রীর ভাড়ার অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে দেড় লক্ষাধিক টাকা যাত্রীরা ফেরত পেয়েছেন। আমাদের এই অভিযান চলমান আছে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ

সেনাবাহিনীর অভিযানে ভাড়ার অতিরিক্ত অর্থ ফেরত পেলেন ১৪৮ যাত্রী

আপডেট সময় ০২:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫