ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন Logo বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এবার বোমাতঙ্ক, থাইল্যান্ডে জরুরি অবতরণ

ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার একদিন না পেরোতেই এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর ফলে যাত্রার মাঝপথেই বিমানটি ফিরে গেছে থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে। 

শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ফুকেট থেকে এয়ার ইন্ডিয়ার এআই৩৭৯ ফ্লাইটটি নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের পর আন্দামান সাগরের ওপর দিয়ে ঘুরে ফের ফুকেট দ্বীপে ফিরে এসে জরুরি অবতরণ করে। খবর রয়টার্সের। 

থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্লেনের ১৫৬ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বোমা হামলার হুমকির বিষয়ে বিস্তারিত কিছু এখনো প্রকাশ করা হয়নি। এই ঘটনায় এয়ার ইন্ডিয়াও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

এই ঘটনার মাত্র একদিন আগে গুজরাটে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইট দুর্ঘটনায় ২৪১ আরোহীসহ ১৯২ জন নিহত হন। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার প্লেনটি উড্ডয়নের দুই মিনিটের মধ্যে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়ে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এবার বোমাতঙ্ক, থাইল্যান্ডে জরুরি অবতরণ

আপডেট সময় ০৩:১৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫