সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণরাই পারবে আগামীর নতুন বাংলাদেশ গড়তে: জামায়াত আমির ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের দেশকে দুর্নীতি থেকে বের করার অভিজ্ঞতা বিএনপির আছে : তারেক রহমান কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা : ইসি সানাউল্লাহ সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স : শফিকুল আলম বিদেশ যেতে ইচ্ছুকদের স্বল্পসুদে ব্যাংক ঋণ দেওয়া হবে: তারেক রহমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ

সাতক্ষীরায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির আঙিনার ডোবায় পড়ে রোহান (২ বছর ৬ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রোহান ছিল পরিবারের একমাত্র সন্তান।
 
শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির বাবা মিজানুর রহমান গাজী ঘুমিয়ে ছিলেন এবং মা ছিলেন গোয়ালঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে থাকা একটি নোংরা ও দুর্গন্ধযুক্ত ডোবায় পড়ে যায়।

কাজ শেষে ছেলেকে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা তাকে ডোবার পানিতে ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

রোহানের এমন করুণ মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, বাড়ির আঙিনায় খোলা ডোবা রাখা চরম অসতর্কতার পরিচায়ক। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com