ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পায়রা বন্দর থেকে ৭৫৫ কিমি দূরে ঘূর্ণিঝড় অর্ণব, কখন ও কোথায় আঘাত হানতে পারে Logo আকামার মেয়াদ শেষ হলেও সৌদি যেতে পারবেন বাংলাদেশিরা Logo আমুসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এ সপ্তাহেই Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একই দিনে দুর্ঘটনায় নিহত ৩ Logo ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ: টিআইবি Logo সরকারি বাসায় এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিল : এলজিআরডি প্রতিমন্ত্রী Logo নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর : জামিন পেলেন জামায়াত এমপির জামাতা মিজানুর Logo খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : শ্রমিক লীগ নেতা সোহাগ ৩ দিনের রিমান্ডে Logo ‘আপনি আসুন, জনগণ আপনার অপেক্ষায় আছে’: শেখ হাসিনার উদ্দেশে হুইপ দুলু Logo গোলাপির ছোঁয়ায় ‘ঘায়েল’ করলেন জয়া আহসান

লস অ্যাঞ্জেলেসে ৬০ দিন থাকবে ন্যাশনাল গার্ড: প্রতিরক্ষা সচিব

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন থাকবে অন্তত ৬০ দিন। তিনি হাউস কমিটিকে বলেন, পুলিশের ওপর যারা হামলা চালাচ্ছে- সেই দাঙ্গাবাজ, লুটেরা আর সন্ত্রাসীরা যেন বোঝে, আমরা এখান থেকে যাচ্ছি না।’ খবর দ্য গার্ডিয়ান

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড থাকবে ‘যতক্ষণ না কোনো ঝুঁকি থাকে।’ তার ভাষায়, ‘এটা সাধারণ জ্ঞান… যখন কোনো বিপদ থাকবে না, তারা চলে যাবে।’ ট্রাম্প আরও দাবি করেন, ‘আমি তাদের না পাঠালে খুবই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো।’

অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে এবার যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর কড়া অবস্থানকে সমর্থন জানিয়ে বক্তব্য দেয়ার পর এই বিক্ষোভগুলো আরও জোরদার হয়েছে। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বে সান্তা আনা শহরেও বিক্ষোভ হয়েছে।

ক্যালিফোর্নিয়ার উপকূলীয় শহর সান ফ্রান্সিসকোতে ব্যাপক বিক্ষোভ হয়। সেখানে প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বাইরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক সিটিতে ফেডারেল ভবনের সামনে গাড়ি আটকে দিয়ে প্রতিবাদ করায় অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। খবর সিএনএনের। 

বাংলা৭১নিউজ/জেসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পায়রা বন্দর থেকে ৭৫৫ কিমি দূরে ঘূর্ণিঝড় অর্ণব, কখন ও কোথায় আঘাত হানতে পারে

লস অ্যাঞ্জেলেসে ৬০ দিন থাকবে ন্যাশনাল গার্ড: প্রতিরক্ষা সচিব

আপডেট সময় ০১:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫