রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, শান্তি আলোচনা নিয়ে চরম অনিশ্চয়তা সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সরকার শূন্য থেকে কাজ শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন ‘বাংলার জয়যাত্রা’কে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনে নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান আইএমএফের কিস্তি নিয়ে হ্যাঁ বা না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

বাবার লাশ দাফন করে ছেলের লাশ নিয়ে ঢাকা ফিরলেন ব্যাংক কর্মকর্তা

পঞ্চগড় প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বাবার লাশ দাফন শেষ করে ছেলের লাশ নিয়ে ঢাকায় ফিরলেন সফুরা বেগম নামের এক নারী ব্যাংক কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বোদাপাড়া এলাকায়। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় পঞ্চগড়ের বাসিন্দা সফিকুল ইসলামের (৭০)। তার লাশ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে পঞ্চগড়ে গ্রামের বাড়িতে এসেছিলেন মোহাম্মদপুর এলাকায় বসবাসকারী ব্যাংক কর্মকর্তা মেয়ে সফুরা বেগম।

রোববার দুপুরে পঞ্চগড়ে বাবার লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। আর এর একদিন পরেই সোমবার দুপুরে সন্নাসীপাড়া এলাকার তালমা নদীতে খালাতো ভাইসহ গোসল করতে যায় তাওসিফ আল মাহমুদ (১৬)। এ সময় গোসলে নেমে নদীর গভীর খাদে পানিতে ডুবে মারা যায় সফুরা বেগমের ছোট ছেলে তাওসিফ আল মাহমুদ। এরপর সোমবার ছেলের লাশ নিয়ে ঢাকায় ফিরে গেলেন মা সফুরা বেগম। সেখানেই তিনি ছেলেকে দাফন করবেন বলে জানা যায়।

উল্লেখ্য, তাওসিফ মোহাম্মদপুরের ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাওসিফ আল মাহমুদ ঢাকার মোহাম্মদপুর নুরজাহান রোড এলাকার প্রকৌশলী আব্দুর রহিম ও ব্যাংক কর্মকর্তা সফুর বেগমের ছোট ছেলে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com