বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের সম্ভাব্য বৈঠক ১৩ জুন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

বাংলাদেশের রাজনীতিতে নজরকাড়া একটি মুহূর্ত তৈরি হতে চলেছে লন্ডনে। আগামী ১৩ জুন লন্ডনের স্থানীয় সময় সকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র জানায়, এই বৈঠক নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে। সেখানে তারেক রহমান নিজেই বৈঠকের বিষয়ে অবহিত করেন নেতাদের। তিনি জানিয়েছেন- প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বৈঠকের সম্ভাব্য সময় নির্ধারিত হয়েছে আগামী ১৩ জুন।

এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দেশীয় রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা বা কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট একটি নিশ্চিত করেছে।

তবে এখনো পর্যন্ত সরকার বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com